Monday, April 6, 2026

করোনায় মৃত আইনজীবীদের পরিবারকে আর্থিক সহায়তা করবে রাজ্য

Date:

Share post:

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১৯ হাজার মানুষের৷ মৃতের তালিকায় আছেন অনেক আইনজীবীও। এবার সেই সব আইনজীবীদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার।

করোনায় আক্রান্ত হয়ে যেসব আইনজীবীর মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের হাতে ৫০ হাজার করে টাকা তুলে দেওয়া হবে। আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এই সংক্রমণের কারণে যেসব আইনজীবীর মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেওয়া হবে। মূলত অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড থেকেই এই আর্থিক মূল্য তুলে দেওয়া হবে। মলয়বাবু এই ঘোষণা করেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবকে পাশে বসিয়ে৷ অশোকবাবু জানিয়েছেন, গত দেড় বছরে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ২০০ জন আইনজীবীর মৃত্যু হয়েছে৷

আইনমন্ত্রী বলেছেন, করোনা আবহেও বিপন্ন মানুষের স্বার্থে আইনজীবীদের কাজ চালিয়ে যেতে হয়েছে। আর সেই কাজ করতে গিয়েই অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই মারাও গিয়েছেন। আইনমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়ে যে সমস্ত আইনজীবী মারা গিয়েছেন তাঁদের পরিবারের জন্য যদি কিছু করা যায়। ওই নির্দেশ মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনায় আক্রান্ত হয়ে যে সমস্ত আইনজীবী মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।ঊবার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব জানিয়েছেন, প্রয়াত আইনজীবী কোন আইনজীবী সংগঠনের
সঙ্গে যুক্ত ছিলেন, তা দেখা হবে না। তিনি এই রাজ্যেই প্র্যাকটিশ করতেন এটাই বিচার্য হবে। আইনমন্ত্রী বলেছেন, দিনকয়েকের মধ্যেই মৃত আইনজীবীদের পরিবারের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হবে।আইনজীবীর যে করোনায় মৃত্যু হয়েছে সেই সার্টিফিকেট সংযুক্ত করেই আবেদন করতে হবে এই ধরনের প্রত্যেক পরিবারকে। যাঁরা মারা গিয়েছেন, তাঁরা অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ডের অন্তর্ভুক্ত হন বা না হন, করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন, এমন সব আইনজীবীর পরিবারের হাতেই এই টাকা তুলে দেওয়া হবে৷ রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন আইনজীবী সমাজ৷

আরও পড়ুন- রাজ্যেও এবার ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু, জানালো খাদ্য দফতর

 

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...