Friday, June 26, 2026

মমতা-অভিষেকের মঙ্গল কামনায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন কাকলি

Date:

Share post:

“বাংলা নিজের মেয়েকে চায়”, একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) এটাই ছিল তৃণমূলের (TMC) ট্যাগ লাইন। রাজ্যের মহিলাদের বিশেষ সম্মান, সুযোগ, সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেই ভোটের ময়দানে পা রেখেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। এবার তেইশে ঘাসফুল শিবিরের লক্ষ্য প্রতিবেশি আরেক বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরা (Tripura)। তাই ভোটের দেড় বছর আগে থেকেই সলতে পাকাতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

আর ত্রিপুরা দখলের সেই লক্ষ্যে বাংলার ফর্মুলাকে কাজে লাগিয়েই উত্তর-পূর্বের এই রাজ্যের মহিলা ভোটকেই টার্গেট করেছে তৃণমূল। বিজেপি (BJP) শাসিত বিপ্লব দেবের (Biplab Dev) রাজ্যে পদ্মবনে ঘাসফুল ফোটাতে তৃণমূলের সবচেয়ে বড় ভরসা সেই মা-বোনরাই। এবং এখন থেকেই ত্রিপুরায় সেই কাজ শুরু করে দিয়েছে বাংলার শাসক দল।

ত্রিপুরায় তৃণমূলের সংগঠনকে ঢেলে সাজাতে ও একাধিক কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহে ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা মেন্টর আগরতলায় পৌঁছে গিয়েছিলেন। এরপর সেখানে যান রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান এবং তৃণমূল সাংসদ তথা মহিলা শাখার প্রধান কাকলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, ত্রিপুরায় তৃণমূলের মহিলা শাখার নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন কাকলি ঘোষ দস্তিদার। আগামী দিনে ত্রিপুরায় মহিলাদের নিয়ে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের।

নিজের রাজনৈতিক কর্মসূচির ফাঁকেই আজ, শুক্রবার সকালে ত্রিপুরার বিখ্যত ত্রিপুরেশ্বরী মন্দিরে (Tripureswari Temple) পুজো দেন কাকলিদেবী। সঙ্গে ছিলেন স্থানীয় বেশকিছু নেতা-কর্মী। ত্রিপুরেশ্বরী মন্দরে পুজো দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) একইসঙ্গে টুইটারে তিনি লেখেন, ”আজ মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিলাম। ত্রিপুরার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Avishek Banerjee) জন্য প্রার্থনা করলাম।”

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার এই মন্দিরেই ত্রিপুরা ও বাংলার মা-মাটি-মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছিলেন ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার মমতা ও অভিষেকের মঙ্গল কামনায় পুজো দিলেন কাকলি। আগামী সোমবার আগরতলায় যাওয়ার কথা আছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন:বাংলাদেশে প্রতিষ্ঠা হচ্ছে ঢাকাই মসলিন হাউস

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...