Tuesday, June 9, 2026

‘উৎসশ্রী’ পোর্টালের উদ্বোধন ব্রাত্য বসুর, আবেদন করা যাবে ২ অগাস্ট থেকে

Date:

Share post:

শিক্ষক-শিক্ষিকাদের পোস্টিং নিয়ে সমস্যার সমাধানে রাজ্যে চালু হল ‘উৎসশ্রী’ পোর্টাল (Portal)। আগেই এর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শনিবার, এই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এই পোর্টালের নামকরণ করেছেন। শিক্ষকরাই জ্ঞানের উৎস। সে কারণেই এই নাম রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য তাঁকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।
বাড়ি থেকে অনেক দূরে স্কুল হলে যে যাতায়াতের নানা সমস্যা হয় অনেক শিক্ষক-শিক্ষিকাকে। তাঁদের কথা মাথায় রেখে সম্প্রতি এক বিশেষ পোর্টাল তৈরি করেছে রাজ্য সরকার। ‘উৎসশ্রী’ (Utshashree) পোর্টালের মাধ্যমে সহজেই আবেদন করা যাবে বদলির জন্য।যে সব শিক্ষক বা শিক্ষিকার বদলির প্রয়োজন, তাঁরা যাতে সহজেই অনলাইনে আবেদন করতে পারেন, তার জন্যই এই পোর্টাল চালু করা হল। ২ অগাস্ট থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে।
প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, সব স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই আবেদন জানাতে পারবেন।
একই বিদ্যালয়ে একটানা পাঁচ বছর কাজ করার পরই কোনও শিক্ষক বা শিক্ষিকা আবেদন করতে পারবেন। একবার বদলি হয়ে গেলে তারপর পাঁচ বছর আর আবেদন করা যাবে না। কোনও শিক্ষক বা শিক্ষিকা যদি আগে বদলির নির্দেশ পেয়েও তা ফিরিয়ে দিয়ে থাকেন, তাহলে পরের সাত বছর আর আবেদন করতে পারবেন না। কোনও শিক্ষক বা শিক্ষিকা যদি সাসপেন্ড হয়ে থাকেন, তাহলে তাঁর আবেদন করার সুযোগ নেই। কারও বিরুদ্ধে যদি বিভাগীয় তদন্ত চলে তাহলেও তিনি আবেদন করতে পারবেন না।
‘উৎসশ্রী’র পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। নিজের এমপ্লয়ি আইডি ও প্যান কার্ড নম্বর জমা দিতে হবে পোর্টালে। তারপর মোবাইল নম্বরে ও ই-মেলে চলে আসবে একটি ওটিপি। এই ওটিপি নিৰ্দিষ্ট জায়গায় বসিয়ে লগ ইন করতে হবে। এরপর ক্লিক করতে হবে self initiated transfer অপশনে।
কোন জেলার স্কুলে আবেদন করতে চান, তা জানাতে হবে। সবার্ধিক তিনটি স্কুল পছন্দ দেওয়া যাবে। যে সব স্কুলে শূন্যপদ আছে কেবলমাত্র সেখানেই আবেদন করা যাবে।

Related articles

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...