Saturday, April 4, 2026

ইস্ট-ওয়েস্ট মেট্রো: শুরু হল শিয়ালদহ স্টেশন অবধি ট্রায়াল রান

Date:

Share post:

দ্রুতগতিতে চলছে কাজ। ধাপে ধাপে এগোচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরির কাজ প্রায় শেষের মুখে। শনিবার সল্টলেক সেক্টর ৬ থেকে এবার শিয়ালদহ পর্যন্ত হল মেট্রোর ট্রায়াল রান। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষের দিকেই চালু হয়ে যাবে শিয়ালদহ অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro)।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেক্টর ফাইভ (Sector V) থেকে ফুলবাগান অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল। পরবর্তী তথা অষ্টম স্টেশন শিয়ালদহ। আয়তনে এবং পরিসরে বড় স্টেশন হিসাবে তৈরি করা হচ্ছে শিয়ালদহ স্টেশনকে। মেট্রো রেল সূত্রে খবর, ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত একদিকে সুড়ঙ্গ তৈরির কাজ পুরোপুরি শেষ। রেললাইন পাতা থেকে থার্ড রেল বসানোর কাজও শেষ হয়ে গিয়েছে। শুরু করা হয়েছে চার্জিংও। শিয়ালদহ স্টেশনের কাজ সম্পূর্ণ হলে উপকৃত হবেন বহু যাত্রী৷ পূর্ব রেলের শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার যাত্রীরা তখন সহজেই সল্টলেকের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারবেন।

আরও পড়ুন- আগামী শিক্ষাবর্ষেই চালু হবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...