Monday, April 6, 2026

মাস্ক নেই কেন? নদিয়ায় কান ধরে ওঠবোস করালো পুলিশ

Date:

Share post:

কান ধরে ওঠবোস। সঙ্গে মুখে বলতে হচ্ছে ‘মাক্স ছাড়া আর বাইরে বেরোবো না’। আইন ভঙ্গকারীদের শিক্ষা দিতে শুধু গ্রেফতার নয়, প্রকাশ্যে রাস্তার মাঝে দাঁড় করিয়ে কান ধরে ওঠবস করানো হলো। তত্ত্বাবধানে নদিয়ার রানাঘাট মহকুমা শাসক রানা কর্মকার। করোনা সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে এবং তৃতীয় ঢেউ যাতে মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে সেই উদ্দেশ্যেই রাজ্য সরকার নাইট কারফিউ জারি করেছে। রাত নটার পর সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনে যেন কেউ বাইরে না বের হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে মহকুমার শাসক রানা কর্মকার উপস্থিতিতে পথে নামেন দিপুর থানার প্রশাসন সঙ্গে ছিলেন শান্তিপুর ব্লকের বিডিও প্রণয় মুখার্জি। রাত নয়টার পর যে সমস্ত দোকান খোলা ছিল সেগুলো বন্ধের নির্দেশ দেন তিনি। শুধু তাই নয় যারা অপ্রয়োজনে মাক্স ছাড়া রাস্তায় বেরিয়ে ছিলেন তাদের কান ধরে উঠবস এবং মুখে বলতে হয়েছে মাক্স ছাড়া আর বাইরে বেরোবো না। এদিন রাস্তায় বেশ কয়েকজনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...