Sunday, April 5, 2026

মিজোরামের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত অসমের

Date:

Share post:

ক্রমশই বাড়ছে অসম ও মিজোরামের মধ্যে সীমানা নিয়ে বিরোধ। সীমানা সমস্যা সমাধানে মিজোরামের মুখ্যমন্ত্রী আলোচনার প্রস্তাব দিলেও সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)।

এ প্রসঙ্গে রবিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, মিজোরামের সঙ্গে সীমানা নিয়ে যে সমস্যা চলছে তার সমাধানের জন্য আমরা সুপ্রিম কোর্টে আবেদন করব। এদিন সকালে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাথাঙ্গা জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে সীমানা সমস্যা নিয়ে কথা বলেছেন। অসম ও মিজোরাম দুই রাজ্যই আলোচনার মাধ্যমে এই বিরোধ মিটিয়ে নিতে চায়।

যদিও অসমের মুখ্যমন্ত্রী টুইটে বলেন, সীমানায় যা হয়েছে তা দুই রাজ্যের বাসিন্দাদের জন্যই অত্যন্ত দুঃখজনক। এই মুহূর্তে মিজোরামের মুখ্যমন্ত্রী কোয়ারেন্টাইনে রয়েছেন। কোরান্টাইনের মেয়াদ শেষ হলেই তিনি আমার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। মিজোরাম পুলিশ অবশ্য অসাম পুলিশের বেশ কয়েকজন অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। মুখ্যমন্ত্রী হিমন্তর নামও রয়েছে এফআইআরে। এ প্রসঙ্গে হিমন্ত বলেন, যদি সমন জারি করে সমস্যা সমাধান হয় তবে এই তদন্তে আমি সব ধরনের সহযোগিতা করতে রাজি। কিন্তু আমার পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনও তদন্ত করতে দেব না। অন্যদিকে মিজোরামের মুখ্য সচিব জানিয়েছেন, তিনি নিজে এবং মুখ্যমন্ত্রী এই এফআইআর- এর বিষয়ে কিছুই জানতেন না। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলবেন। যদি কোন প্রমাণ না থাকে তবে, অসমের মুখ্যমন্ত্রীর নাম এফআইআর থেকে বাদ দিতে বলবেন।

আরও পড়ুন- অধীরগড়ে ফের ভাঙন! কার্যত কংগ্রেসশূন্য হরিহরপাড়া

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...