Tuesday, March 17, 2026

করোনার ‘R ভ্যালু’ বাড়ছে, টিকাকরণই একমাত্র ভরসা: মত এইমস-এর প্রধানের

Date:

Share post:

দেশে করোনার ‘R ভ্যালু’ বাড়ছে। এই অবস্থায় টিকাকরণই একমাত্র ভরসা- দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই এই উদ্বেগের কথা শোনালেন এইমস- (Aims)এর প্রধান রণদীপ গুলেরিয়া (Randip Guleriya)। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘চিন্তার বিষয় এই যে করোনার আর ভ্যালু .৯৬ থেকে বেড়ে ১ হয়েছে। অর্থাৎ একজন আক্রান্তের থেকে অন্যদের  আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে টিকাকরণ (Vaccination) একমাত্র পথ বলে মত রণদীপ গুলেরিয়ার।

দেশে সংক্রমণ বৃদ্ধিতে প্রধান ভূমিকা নিচ্ছে ডেল্টা রূপ। এর হাত ধরেই ভারতে তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। গুলেরিয়া বলেন, হাম বা চিকেন পক্সের ক্ষেত্রে আর ভ্যালু প্রায় ৮। অর্থাৎ এক জনের থেকে আট জনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা। করোনার (Carona) দ্বিতীয় ঢেউয়ের সময় দেখেছি একজনের থেকে পুরো পরিবারকে আক্রান্ত হয়েছে। ডেল্টা (Delta) রূপেও একজনের আক্রান্তের পক্ষে গোটা পরিবারকে আক্রান্ত করার ক্ষমতা রয়েছে।

 

এই পরিস্থিতিতে ভ্যাকসিনই একমাত্র ভরসা। যত দ্রুত সম্ভব সবার টিকাকরণ হাওয়া দরকার। তবেই দেশে সংক্রমণ কমানো যাবে বলে মত রণদীপ গুলেরিয়ার।

আরও পড়ুন:বেশি ভাড়া নিলে বাসের পারমিট বাতিল হবে বাসমালিক সংগঠনগুলিকে কড়া বার্তা ফিরহাদের

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...