Saturday, April 4, 2026

এয়ারস্ট্রাইকের জবাব, কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা তালিবানের

Date:

Share post:

গৃহযুদ্ধে রক্তাক্ত হয়ে উঠেছে ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান(Afghanistan)। এলাকা দখলের উদ্দেশ্যে লাগাতার সংগ্রাম চলছে আফগান সেনা ও তালিবান(taliban) জঙ্গিদের মধ্যে। এই পরিস্থিতির মধ্যেই এবার আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কান্দাহার বিমানবন্দরে(kandhar airport) রকেট হামলা চালালো তালিবানরা। শনিবার রাতে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।

রবিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফগানিস্তানে অবস্থিত কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে। বিমানবন্দর লক্ষ্য করে পরপর তিনটি রকেট ছোড়া হয়, এরমধ্যে দুটি রানওয়েতে এসে আঘাত করে। এর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রানওয়েটি। এই অবস্থাতে সমস্ত রকম বিমান পরিষেবা বাতিল করা হয়েছে পাশাপাশি শুরু হয়েছে মেরামতের কাজ। আশা করা হচ্ছে আজ রাত থেকে ফের উড়ান পরিষেবা শুরু করা সম্ভব হবে। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে তালিবান।

আরও পড়ুন:এক কাপ চা ১৫ লাখ: মদন মিত্রের প্রতীকী প্রতিবাদ

তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “কান্দাহারকান্দাহার বিমান বন্দরে হামলা চালানো হয়েছে কারণ শত্রুরা এই বিমানবন্দর থেকেই আমাদের বিরুদ্ধে এয়ার স্ট্রাইক চালাচ্ছিল।” আফগানিস্তানের ৮৫ শতাংশ অংশ দখল করে নিয়েছে তালিবান জঙ্গিরা। তালিবানকে জব্দ করতে লাগাতার জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালাচ্ছে আফগান সেনা। এখানে অবস্থায় এবার পাল্টা কান্দাহার বিমান বন্দরে হামলা চালালো জঙ্গিরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...