Wednesday, June 24, 2026

হলদিয়ার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা

Date:

Share post:

দু’দিনের টানা বৃষ্টিতে নাজেহাল হলদিয়ার টাউনশিপ এলাকার বস্তিবাসী। বিপর্যস্ত জনজীবন। বৃষ্টিতে ভেঙে পড়েছে ঘরবাড়ি। কার্যত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন তাঁরা। স্থানীয় কাউন্সিলরকে বলেও লাভ হয়নি। এমতাবস্থায় তাঁদের পাশে এসে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল নেতা। অসহায় মানুষদের উদ্ধারের পাশাপাশি তাঁদের খাদ্য-বস্ত্র, আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করলেন তিনি।

টানা দু’দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছেন হলদিয়ার ২৯ নম্বর ওয়ার্ডের টাউনশিপের বস্তির মানুষ। জলে ধসে পড়েছে একাধিক বাড়ি। কার্যত আশ্রয়হীন হয়ে পড়েছেন বস্তির প্রায় ৫০০টি পরিবার। তাঁদের সাহায্য করতে এগিয়ে এসেছেন জেলা তৃণমূলের যুব নেতা তথা হলদিয়া পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলর আসগর আলি। তাঁরই তৎপরতায় উদ্ধার হন বস্তিবাসীরা। তিনি বলেন, মানুষের বিপদের দিনে আমরা তাঁদের পাশে আছি। কোন দল, কী ধর্ম, তা আমরা দেখছি না। মানুষ বিপদে পড়েছেন, তাঁদের পাশে দাঁড়াতে হবে, তাই দাঁড়াচ্ছি। এটাই আমাদের কাজ। খাদ্য-বস্ত্র-ওষুধ-চিকিৎসা, সব কিছুরই ব্যবস্থা করেন আসগর। শুধু তাই নয়, যতদিন না দুর্গত মানুষজন ঘরে ফিরতে পারছেন ততদিন এই ব্যবস্থা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

তৃণমূল নেতার সাহায্যে খুশি বস্তিবাসী। তাঁদের কথায়, একেই বলে নেতা। যখন মানুষের প্রয়োজন তখন মানুষের পাশে এসে দাঁড়ান।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...