Tuesday, June 9, 2026

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগ নিয়ে কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

Date:

Share post:

পাকিস্তান( Pakistan) অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগে খেললে খেলতে দেওয়া হবে না ভারতে( india)। এমনটাই জানালেন বিসিসিআইয়ের( bcci) এক কর্তা। ৬ আগস্ট থেকে শুরু হওয়ার কথা কাশ্মীর প্রিমিয়ার লিগ। আর এই লিগ নিয়ে কড়া সিদ্ধান্ত নিল বিসিসিআই। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগে খেললে খেলতে দেওয়া হবে না ভারতে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এমনকি তাদের স্পষ্ট  জানিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীর লিগে অংশ নিলে বিসিসিআইয়ের সঙ্গে রাখতে দেওয়া হবে না কোনও বাণিজ্যিক যোগ। এক সংবাদসংস্থাকে এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা।

এদিন তিনি বলেন,” পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগে যাতে খেলোয়াড়দের ছাড়া না হয়, সেজন্য বিভিন্ন বোর্ডকে বলা হয়েছে। যদি তারা সেই কাজ করে থাকে, তাহলে তারা ভারতের কোনও ক্রিকেটীয় কাজকর্মে অংশগ্রহণ করতে পারবে না। ‘জাতীয় স্বার্থ মাথায় রেখে আমরা এই কাজ করেছি।”

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগ নিয়ে শনিবার থেকেই শুরু হয় বিতর্ক। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন খেলোয়াড় হার্শেল গিবস টুইটারে লেখেন,”এটা একেবারেই অপ্রয়োজনীয় যে পাকিস্তানের সঙ্গে নিজেদের রাজনৈতিক দিক টেনে আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  আমায় কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলা থেকে বিরত করতে চাইছে। সেইসঙ্গে আমায় হুমকি দিচ্ছে যে কোনও ক্রিকেটীয় কাজকর্মের জন্য ভারতে ঢুকতে দেবে না। হাস্যকর।”

আরও পড়ুন:অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন সতীশ কুমার

 

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...