Friday, June 26, 2026

দৈনিক সংক্রমণ কমলেও, দেশে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের বেশি

Date:

Share post:

গতকালের তুলনায় দেশে করোনার দৈনিক সংক্রমণ খানিকটা নিম্নমুখী হলেও তা এখনও ৪০ হাজারের ওপরেই রয়েছে। কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪২২ জনের। এ নিয়ে করোনায় বলি হল মোট ৪ লক্ষ ২৪ হাজার ৭৭৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৩৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৫৮। বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৭১৮ জন।

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় যখন প্রহর গুণছে গোটা দেশ, সেসময় কেরলে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।গত কয়েকদিন ধরেই দক্ষিণের এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ২০ হাজারেরও বেশি। তারপরই তালিকায় রয়েছে মহারাষ্ট্র। সেখানেও দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৭৯ জন। এরপরই ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও ওড়িশা। পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিও। আসাম ও ত্রিপুরায় দৈনিক সংক্রমণ বেশ বেশি।

সেইসঙ্গেই চলছে টিকাকরণ কর্মসূচি। টিকাকরণ কর্মসূচিতে জোর দিচ্ছে কেন্দ্র -রাজ্য উভয়েই। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই টিকাকরণ শেষ করতে চায় কেন্দ্র।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...