Saturday, June 27, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে চার লেনের রাস্তা হবে শিলিগুড়িতে

Date:

Share post:

আরও সহজে, আরও আরামে এবার শিলিগুড়ি পৌঁছনো যাবে। রাজ্য সরকারের সহযোগীতায় আরও নতুন করে সেজে উঠতে চলেছে শিলিগুড়ির রাস্তাঘাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চার লেনের রাস্তা হতে চলেছে শিলিগুড়িতে। এরফলে মিটবে যানজটের সমস্যা। আরও চওড়া হবে শিলিগুড়ি সেবক রোড। দিল্লি সফরে গিয়ে সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ীর কাছে এমনটাই দরবার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার একথা জানান। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাস্তাঘাট, ব্রিজ সহ যোগাযোগ ব্যাবস্থাকে সুদৃঢ় করার কাজ চলছে। রাজ্যের গ্রামীণ এলাকার রাস্তাঘাটও ঝা চকচকে হয়েছে। শিলিগুড়ির সেবক রোড ভায়া দার্জিলিং মোড় সড়কটি ফোর লেন হলে শহরের চেহারাই বদলে যাবে।’

পাশাপাশি দার্জিলিং মোড়ে বহুপ্রতিক্ষিত তিন তলা ফ্লাইওভারের কাজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় দ্রুত শুরু হবে। এই দুটি রাস্তা তৈরি হলে পর্যটকদের পাশাপাশি সুবিধা হবে স্থানীয়দেরও। এছাড়াও শহরে কয়েকটি নতুন বাজার নির্মাণ সহ বিধান মার্কেট ও অন্যন্য পুরোনো বাজারগুলিকে পুনঃনবিকরণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন- মিজোরামের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত অসমের

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...