Sunday, April 5, 2026

‘বিল না পাপড়িচাট?’ ৭ মিনিটে একটি করে বিল পাশে সরকারকে তোপ ডেরেকের

Date:

Share post:

নিয়ম অনুযায়ী সংসদে কোনও বিল পাশ(Bill pass) হতে গেলে সংসদ(parliament) কক্ষে বিস্তারিত আলোচনার প্রয়োজন পড়ে। অবশ্য সেসবের তোয়াক্কা না করেই এবারের বাদল অধিবেশনে(monsoon session) একের পর এক বিল পাস করানো হয়েছে। এবং তা কোনও রকম আলোচনা ছাড়াই। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে সংসদের অন্দরেও সরকারের একনায়কতন্ত্রের মানসিকতা নিয়ে। এই ইস্যুতেই এবার কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

সোমবার এভাবে সংসদে একের পর এক বিল পাসের ঘটনায় সরকারকে তোপ দেখে টুইট করেন ডেরেক ও’ব্রায়েন। টুইটে তিনি লেখেন, ”নরেন্দ্র মোদী ও অমিত শাহ প্রথম ১০দিনে ঝড় তুলেছেন। ৭ মিনিটে একটি বিল পাশ, এই হিসাবে ১২টি বিল পাশ হল। এটা কি বিল পাশ হচ্ছে না কি পাপড়িচাট বানানো হচ্ছে। #MASTERSTROKE #Parliament”

উল্লেখ্য, চলতি বাদল অধিবেশনে সংসদে বিল পাশের তালিকায় চোখ রাখলে দেখা যাবে, এবার লোকসভায় পাস হয়েছে ৮টি বিল। পাশাপাশি রাজ্য সভায় পাশ করানো হয়েছে ৪টি বিল। তবে এতগুলি বিল পাস হলেও বিল পাশের আগে বিরোধীদের সঙ্গে বিল নিয়ে কোনও আলোচনায় যে সরকার রাজি ছিল না তা আলোচনার সময়ের তালিকাতেই স্পষ্ট। দেখা যাচ্ছে এবারের অধিবেশনে মাত্র ১মিনিটের আলোচনাতেও পাশ হয়েছে বিল। পাশ হওয়া বিলের মধ্যে সর্বোচ্চ আলোচনা হয়েছে ‘এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বিল’ নিয়ে। আলোচনার সময় মাত্র ১৪ মিনিট। গড় হিসেব ধরলে ৭ মিনিটে একটি করে আইন পাস হয়েছে সংসদে।

 

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...