Sunday, June 28, 2026

দক্ষিণবঙ্গে নিম্নচাপ কাটলেই বাড়বে তাপমাত্রা, জানাল হাওয়া অফিস

Date:

Share post:

নিম্নচাপের কাটিয়ে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে কলকাতার (Kolkata) আকাশ। কমেছে বৃষ্টির পরিমাণ। তবে, দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি (Rain) থেকে পুরোপুরি রেহাই মিলছে না। মঙ্গলবার, থেকে ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department)। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:e-RUPI পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিম্নচাপ কেটে গেলে চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আকাশ আংশিক মেঘলা থাকায় যে কোনও সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও শহরে। আগামী দু-তিন দিন সর্বাধিক তাপমাত্রা ৩১-৩২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়ে ফেলতে পারে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস; স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি বেশি।

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...