Thursday, June 11, 2026

ত্রিপুরায় অভিষেকের উপর হামলা, প্রতিবাদে সরব রাজ-সায়নী-সায়ন্তিকারা

Date:

Share post:

ত্রিপুরা(Tripura) সফরে গিয়ে সোমবার বিজেপি(BJP) দুষ্কৃতীদের দ্বারা হামলার শিকার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। অভিষেকের কনভয় হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন সব হয়ে উঠলেন তৃণমূলের তিন তারকা সদস্য রাজ চক্রবর্তী(Raj Chakraborty), সায়নী ঘোষ(Sayani Ghosh) এবং সায়ন্তিকা বন্দোপাধ্যায়(Sayantika Banerjee)।

ত্রিপুরায় অভিষেকের উপর হামলার ঘটনার সেই টুইট শেয়ার করে বিজেপির উপর ক্ষোভ উগরে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী লেখেন, “ত্রিপুরায় অভিষেক। এবার ত্রিপুরাতেও খেলা হবে।” পাশাপাশি ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ বলেও এদিন স্লোগান দেন রাজ। রাজের পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে একহাত নিয়ে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ লেখেন, “বিপ্লব দেবের অতিথি দেব ভব-র উৎকৃষ্ট উদাহরণ হল ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই তাঁর গাড়িতে হামলা। তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন ঠিকই, কিন্তু চারিত্রিকভাবে তিনি পরাজিতই। ত্রিপুরায় বিজেপি ভয় আর নিরাপত্তাহীনতায় যে ভুগছে, তা দেখা গেল।” টুইট করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, “ত্রিপুরেশ্বরীরত্রিপুরেশ্বরীর পবিত্র মাটিতে এবার খেলা হবে!”

আরও পড়ুন:e-RUPI পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উল্লেখ্য, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে বিশ্রামগঞ্জের কাছে বিজেপির পতাকা হাতে বেশ কিছু দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। সেই ঘটনার ভিডিও পোস্ট করে অভিষেক লেখেন, “অতিথি দেব ভব’র উদাহরণ দেখলাম, ত্রিপুরার মানুষই এর বিচার করবেন।”

 

Related articles

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...