Friday, June 26, 2026

জল-বিধ্বস্ত জেলার মন্ত্রীদের নিজের জেলায় থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের একাধিক জেলায় ডিভিসির ছাড়া জল এবং অতিবৃষ্টিজনিত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সব জেলার মন্ত্রীদের নিজের জেলায় থাকার নির্দেশ দিয়েছেন৷

পাশাপাশি স্পষ্ট ভাষায় বলেছেন, ত্রাণ নিয়ে যেন কোনও অভিযোগ শুনতে না হয়৷ সেদিকে কড়া নজর রাখতে হবে। প্রত্যেক ক্ষতিগ্রস্ত গ্রামবাসী যেন প্রয়োজনীয় ত্রাণ পান এবং তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। নবান্নে এখনও পর্যন্ত খবর, বানভাসি এলাকাগুলিতে ৭জনের মৃত্যু হয়েছে । মৃতদের পরিবারের কাছে পৌঁছানোর জন্যও এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবার যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায় তাও দেখতে সংশ্লিষ্ট মন্ত্রীদের বলা হয়েছে৷ গত কয়েক দিনে যে পরিমান বৃষ্টি হয়েছে, তার জেরে ডিভিসি আরও জল ছাড়তে পারে । সেক্ষেত্রে জল-বিধ্বস্ত এলাকার সংখ্যা বাড়তে পারে । সেদিকেও নজর রাখতে হবে বলেও এদিন মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন নবান্ন সূত্রে খবর, ডিভিসি এখনও পর্যন্ত ১লক্ষ ৫৫ হাজার কিউসেক জল ছেড়েছে। এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামীকাল হুগলি ও হাওড়ার বিভিন্ন প্লাবিত এলাকায় সরেজমিনে পরিদর্শন করবেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...