Saturday, April 4, 2026

পুলিশের পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, বেহালায় গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

ফের শহরের বুকে চাকরি দেওয়ার নামে প্রতারণা (Cheating)। বেকার যুবক-যুবতীদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কলকাতা পুলিশের ARS পরিচয় দিয়ে চাকরির টোপ। কলকাতা পুলিশের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিল। কিন্তু টাকা দিয়েও দিনের পর দিন চাকরি না পেয়ে দল বেঁধে অভিযুক্তের বাড়িতে চড়াও হন প্রতারিতরা। অভিযুক্ত পার্থ দত্তকে আটক করে পর্ণশ্রী থানার পুলিশ। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে পার্থ। কিন্তু পরে দেখা যায় কাজের কোন খবরই নেই। টাকা ফেরত চেয়েও, পাওয়া যায়নি। এরপর সকলে বুঝতে পারেন তাঁরা
প্রতারিত হয়েছেন। বেহালা থানা এলাকার যে বাড়িতে পার্থ দত্ত ভাড়া থাকত, সেখান থেকেও হঠাৎ উধাও হয়ে যায় সে।
বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে অভিযুক্তের নতুন ঠিকানায় চড়াও হন সেই প্রতারিতরা। পার্থ দত্তকে আটকে রেখে পর্ণশ্রী থানার পুলিশকে খবর দেওয়া হয়। পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে আসে।

অভিযুক্ত পার্থ দত্ত যে কলকাতা পুলিশে কাজ করেন, সেটা নাকি তাঁর স্ত্রীর কাছেও অজানা। পার্থ দত্তর বাড়িতে তল্লাশি চালিয়ে সাউথ-ইস্টার্ন রেলের একটি আই কার্ড পেয়েছে। তার বাড়ি থেকে একটি কলকাতা পুলিশের স্টিকার মারা বাইকও পাওয়া গিয়েছে। অভিযুক্ত কি আদৌ পুলিশে চাকরি করে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...