Friday, June 26, 2026

আগামিকাল খানাকুলের প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

হুগলির খানাকুলের প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। জেলা তৃণমূল কংগ্রেস (Tmc) সভাপতি দিলীপ যাদব (Dilip Yadav) জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে কথা হয়েছে। বুধবার, খানাকুলে (Khanakul) যাবেন মমতা। প্লাবিত এলাকা পরিদর্শন করবেন। এলাকা পরিদর্শনের পাশাপাশি, দুর্গত মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি।

এদিকে, মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসনে সাজ সাজ রব। যে মাঠে হেলিপ্যাড হবে তার কাজও শুরু হয়ে গিয়েছে। জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব সোমবার সকাল থেকেই খানাকুলে রয়েছেন। দুর্গত মানুষদের উদ্ধারকাজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বুধবার মুখ্যমন্ত্রী দুর্গত মানুষদের সঙ্গে দেখা করবেন। সেই কর্মসূচি রূপায়ণেরও সব ব্যবস্থা করছেন তিনি।

 

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...