Friday, April 3, 2026

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১-র শেষাংশে খেলবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা, নিশ্চিত করল বিসিসিআই

Date:

Share post:

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে আইপিএল -২০২১ এর বাকি অংশ ৷ সূচি ঘোষণা হওয়ার পর থেকেই ইংল্যান্ড ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা তা নিয়ে শুরু হয় জল্পনা ৷ কারণ সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে ইংল্যান্ড বনাম বাংলাদেশ ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলার কথা ছিল ৷ তাই সেই সময় ইংলিশ ক্রিকেটারদের পাওয়া যাবে না বলেই ধরে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলি ৷জল্পনার অবসান ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১-র শেষাংশে দেখা যাবে ইংল্যান্ডের ক্রিকেটারদের ৷ ইংলিশ ক্রিকেটারদের অংশ নেওয়ার বিষয়টি আজ নিশ্চিত করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ৷
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ৷ ২০২২ সালের প্রথম দিকে এই সিরিজ় খেলার কথা হয়েছে ৷ তারপরই ব্রিটিশ ক্রিকেটারদের আইপিএলে খেলার বিষয়টি নিশ্চিত হয় ৷
আইপিএল ২০২১ সালে আইপিএল শুরু হয় ভারতে ৷ কিন্তু বায়ো-বাবলের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় মাঝপথেই স্থগিত করতে হয় আইপিএল ৷ এরপর আরব আমিরশাহিতে বাকি অংশ খেলার কথা নিশ্চিত করে ভারতীয় বোর্ড ৷ তবে ইংল্যান্ড ক্রিকেটারদের আইপিএলের বাকি অংশে খেলা নিশ্চিত হলেও ওয়েস্ট ইন্ডিজ় ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের খেলা নিয়ে নতুন করে তৈরি হয়েছে সংশয় ৷ কারণ ওই একই সময়ে নিজেদের মধ্যে সিরিজ় খেলার কথা ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ৷

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...