Sunday, April 5, 2026

‘সংসদের গরিমা ক্ষুন্ন হচ্ছে’, সংসদীয় দলের বৈঠক বিরোধীদের একহাত নিলেন মোদি

Date:

Share post:

পেগাসাস(Pegasus) ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে সংসদের(parliament) দুই কক্ষ। বিরোধীদের বিক্ষোভের জেরে বারবার মুলতবি করতে হয়েছে সংসদ অধিবেশন। মোদি- শাহ জুটি পেগাসাস ইস্যুতে জবাব না দিলে পরিস্থিতি যে খুব একটা স্বাভাবিক হবে না তা স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় সংসদ অচল করে দেওয়ার জন্য মঙ্গলবার বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি সংসদে বিজেপি(BJP) সাংসদদের ধৈর্য ধরতে বলেন তিনি।

মঙ্গলবার বিজেপির সাংসদ দলের বৈঠকে উপস্থিত হয়ে বিরোধী শিবিরকে তোপ দেগে ডেরেক ও ব্রায়নের টুইটের প্রসঙ্গ টানেন তিনি। যেখানে ডেরেক লিখেছিলেন, ‘সংসদে বিল পাশ করছেন নাকি পাপড়ি চাট বানাচ্ছেন।’ মোদি বলেন, এই ধরনের মন্তব্য সেই সকল ভারতীয়দের অপমান যারা সাংসদদের নির্বাচিত করেছেন। এই অপমান গণতন্ত্রের অপমান বলেও তোপ দাগেন তিনি। এর পাশাপাশি সংসদীয় দলের বৈঠকে সাংসদদের সংযম বজায় রাখার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের বিক্ষোভ সত্ত্বেও যাতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য ধৈর্য রাখতে হবে বলে জানান তিনি।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...