Monday, April 6, 2026

পর্নোগ্রাফি কাণ্ডে এবার গ্রেফতার নীল ছবির “নায়ক”!

Date:

Share post:

নিউটাউনের পর্নোগ্রাফি কাণ্ডে (Newtown Porn Case) ফের একজনকে গ্রেফতার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দমদম (Dumdum) থেকে গ্রেফতার করা স্নেহাশিস বল (Snehasish Bal) নামের অপর এক অভিযুক্তকে। পুলিশের দাবি, পর্ন ছবিতে অভিনয় করত অভিযুক্ত স্নেহাশিস। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আগে বেশ কয়েকটি ধারাবাহিকে ছোট রোলও করেছিল স্নেহাশিস। আর এখন নীল ছবির “নায়ক”!
সবমিলিয়ে এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার ৪। তাদের মধ্যে দু’জন পরিচালক একজন ফোটোগ্রাফার, একজন অভিনেতা। চক্রের গভীরে পৌঁছতে এই চারজনকেই একসঙ্গে জেরা করছে পুলিশ।
গত সপ্তাহে নিউটাউনের দুই তরুণী চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন। তাঁরা জানান, মডেলিংয়ের ফোটোশ্যুটের নামে হোটেলে নিয়ে গিয়ে জোর করে আপত্তিকর ছবি তোলা হয়েছে। এবং সেই ছবি পর্নসাইটে ভাইরাল করা হয়। তখনই এই ঘটনার তদন্তে নেমে দমদম থেকে এক মহিলা-সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নন্দিতা দত্ত ও মৈনাক ঘোষ নামের দু’জন গোটা ঘটনায় কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতো। তাদের জেরা করেই স্নেহাশিস-সহ বাকিদের খোঁজ পায় পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...