Saturday, June 27, 2026

আরও ঊর্ধ্বমুখী: সব বাধা পেরিয়ে নয়া রেকর্ড সেনসেক্স-নিফটির

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৩,৮২৩.৩৬ (⬆️ ১.৬৫%)

🔹নিফটি ১৬,১৩০.৭৫ (⬆️ ১.৫৫%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে সকল বাধাকে টপকে এবার নয়া রেকর্ড গড়ল ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে ৫৩০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। একই রকমভাবে ১৬ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড গড়েছে নিফটিও।

বিগত কয়েকদিনের ধাক্কা সামলে মঙ্গলবার বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৫৩০০০ এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৮৭২.৭৩ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩,৮২৩.৩৬।

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। দিনের শেষে ১৬ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড গড়ে নিফটিও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নিফটি ২৪৫.৬০ পয়েন্ট বা ১.৫৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,১৩০.৭৫। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...