Sunday, March 15, 2026

অপচয় আটকে ৩ কোটি মানুষকে ভ্যাকসিন রাজ্যের

Date:

Share post:

রাজ্যে ভ্যাকসিনপ্রাপ্ত মানুষের সংখ্যা ৩ কোটি অতিক্রম করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে রাজ্যের স্বাস্থ্যভবনকে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, রাজ্যে পর্যন্ত ৩ কোটি ৬৫ হাজার ৮৪৫ জন টিকা নিয়েছেন। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ১২ লক্ষ ৯৬ হাজার ৬৮২ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৭ লক্ষ ৬৯ হাজার ৮৬৩ জন। রাজ্যে মোট ২,৮৩৪টি কেন্দ্রে টিকাকরণ কর্মসূচি চলছে। সরকারি কেন্দ্রের সংখ্যা ২,৫৮৮টি এবং বেসরকারি ২৪৬টি। এই তথ্য হাতে আসার পরই টিকা কর্মসূচির সঙ্গে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি বলেছেন, “একটা ভায়াল থেকে গড়ে ১০ জনকে টিকা দেওয়া সম্ভব৷ কিন্তু পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর্মীরা অপচয় বন্ধ করে ১১ জনকে টিকা দেন।”

আরও পড়ুন- পুরসভার উদ্যোগে এবার কলকাতায় শুরু হচ্ছে সেরো সার্ভে

 

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...