Friday, June 26, 2026

পেগাসাস ইস্যুতে আলোচনা চেয়ে বিক্ষোভ দেখানোয় সাসপেন্ড ৬ তৃণমূল সাংসদ

Date:

Share post:

পেগাসাস নিয়ে সংসদে প্রশ্ন তুললেই শাস্তির মুখে পড়তে হচ্ছে। সাংসদ শান্তনু সেনের পর ফের বুধবার রাজ্যসভায় সাসপেন্ড করা হল তৃণমূল কংগ্রেসের ৬ জন সাংসদকে। রাজ্যসভার ওয়েলে নেমে বিজেপি বিরোধী শ্লোগান তুলে পেগাসাস ইস্যুতে মোদি সরকারের জবাব চাইছিলেন তাঁরা। এরপরই সংসদ অবমাননার অভিযোগ তুলে দলের প্রতিবাদী সাংসদদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা ঘোষণা করেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। তিনি জানান, সংসদীয় নিয়ম লঙ্ঘনের দায়ে সারাদিনের মত বহিষ্কার করা হল তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন, নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ এবং মৌসম নূরকে।

সংসদের বাদল অধিবেশন শুরুর পর থেকেই বিরোধীদের বিক্ষোভের জেরে রাজ্যসভা ও লোকসভার কাজ লাগাতার বিঘ্নিত হয়েছে। পেগাসাস সহ বিভিন্ন ইস্যুতে মুখোমুখি লড়াইয়ে নেমেছে সরকার ও বিরোধী পক্ষ। বুধবারও অধিবেশন শুরু হওয়ার পর পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে ও তদন্ত চেয়ে ওয়েল নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের ৬ সাংসদ। এই ঘটনায় ক্ষুব্ধ হন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। প্রতিবাদী সাংসদদের বুধবারের জন্য সংসদ ভবন ছাড়ার নির্দেশ দেন। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয় বিরোধী শিবিরে। তীব্র প্রতিবাদ জানান লোকসভার সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরব হন অন্যান্য বিরোধী দলের সাংসদরাও।

এদিকে রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদদের বরখাস্ত করার পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের প্রতিক্রিয়া, ‘আজ দুপুর দুটোয় রাজ্যসভায় আসুন। সমগ্র বিরোধী দল মোদী-শাহের স্বৈরাচারের বিরুদ্ধে একত্রিত হবে।’ পাশাপাশি হ্যাশট্যাগে লেখেন, ‘খেলা হবে’। উল্লেখ্য, পেগাসাস নিয়ে সংসদীয় নিয়ম লঙ্ঘনের অভিযোগে পুরো বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...