Monday, April 6, 2026

ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়নের জন্য দিদিকে প্রধানমন্ত্রী করতেই হবে: দেব

Date:

Share post:

দিদি প্রধানমন্ত্রী (prime minister of India) হলে তবেই ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়িত হবে’। ঘাটালের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে কেন্দ্রকে ঠিক এই ভাষাতেই তীব্র আক্রমণ করলেন সাংসদ – অভিনেতা দেব (actor and MP Dev)। বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল (flooded area of Ghatal , West Midnapore) ব্লকের বন্যা প্লাবিত বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন দেব।

কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। জানতে চান সমস্যা -অভাব-অভিযোগের কথা। এদিন দুপুর নাগাদ ঘাটাল মহকুমা শাসকের দফতরে আসেন তিনি। সেখানে বন্যায় মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। তারপর নৌকোয় চেপে ঘাটাল অজবনগরের বন্যা প্লাবিত বিভিন্ন এলাকায় যান। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল ব্লকের বিডিও প্রমুখ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব এদিন বলেন, “বিরোধীরা যতই বলুক আমরা সোনার বাংলা গড়ব, ভোটের পর তাঁদের কারও আর পাত্তা পাওয়া গেল না।” দেব আরো বলেন, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ নিয়ে এতটুকুও ভাবে না। শুধু সোনার বাংলা গড়বে গড়বে করেই পালিয়ে গেল। কেন্দ্র সরকার যখন যা মনে হবে বলে দেবে, কিন্তু কাজের কাজ হবে না। তাই দ্রুত দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে। তবেই ঘাটাল মাস্টারপ্ল্যান দ্রুত রূপায়িত হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...