Saturday, April 4, 2026

খারাপ আবহাওয়ায় বাতিল কপ্টারে পরিদর্শন, সড়কপথেই দুর্গত এলাকায় মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

একটানা বৃষ্টি। জলমগ্ন হুগলির (Hoogli) ঘোষপুরের অস্থায়ী হেলিপ্যাড। তার জেরে বাতিল হল আকাশ পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) খানাকুল পরিদর্শন। নবান্ন (Nabanna) সূত্রে খবর, খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর আকাশপথে প্লাবিত এলাকা পরিদর্শন বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে সড়ক পথেই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন উদয়নারায়নপুর (Udaynarayanpur)। সেখানে তিনি দুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক বৈঠক করবেন। এরপর সড়কপথে তিনি খানাকুল যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু খানাকুলে যাওয়ার বিভিন্ন রাস্তাতেও জল জমে রয়েছে। ফলে কতটা যাওয়া সম্ভব হবে তা এখনই স্থির করা যাচ্ছে না।

 

খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শনের বুধবার দুপুরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এলাকার মানুষদের সঙ্গে কথা বলা এবং ত্রাণ বিলির কর্মসূচি ছিল। গত দুদিন বৃষ্টি না হওয়ায় মুখ্যমন্ত্রীর সফর হবে বলে আশা করা হয়। কিন্তু বুধবার ভোর থেকেই প্রবল বৃষ্টি নামায়, আকাশপথে পরিদর্শনের কর্মসূচি বাতিল করা হয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...