Saturday, June 27, 2026

জলের তলায় খানাকুল, আজ আকাশ পথে পরিদর্শনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ, বুধবার বন্যা (Flood) কবলিত খানাকুল (Khanakul)-সহ হুগলি (Hooghly) ও হাওড়ার (Howrah) বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ হেলিপ্টারে (Helicopter) আকাশপথেই প্লাবিত এলাকাগুলি দেখবেন মুখ্যমন্ত্রী৷ এরপর খানাকুলে বন্যা পরিস্থিতি নিয়ে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও রয়েছে তাঁর৷ হুগলির খানাকুল ছাড়াও হাওড়ার উদয়নারায়ণ, আমতার মতো প্লাবিত এলাকাগুলিও পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

সূত্রের খবর, বুধবার খানাকুল ১ নম্বর ব্লকের অন্তর্গত ঘোষপুর মান্নানডাঙার মাঠে পৌঁছবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ সেখানেই জেলা প্রশাসনের আধিকারিকদের থেকে বন্যা পরিস্থিতির সাম্প্রতিক অবস্থা নিয়ে আলোচনা করবেন। এরপর প্রয়োজনীয় নির্দেশ দেবেন তিনি৷

স্থানীয় প্রশাসন জানাচ্ছে, খানাকুলের ২ নম্বর ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাই জলের নীচে। বিশেষত রূপনারায়ণ এবং মুণ্ডেশ্বরী নদী সংলগ্ন এলাকার অবস্থা খুবই শোচনীয়।
এই সমস্ত অঞ্চলে দোতলা পাকা বাড়গুলি পর্যন্ত অর্ধেক একতলা জলের তলায় চলে গিয়েছে৷

খানাকুলের বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধারে সোমবারই বায়ুসেনা এবং ভারতীয় সেনাবাহিনীর সাহায্য নিয়েছিল রাজ্য সরকার৷ হেলিকপ্টার এবং নৌকায় বাড়ির ছাদে আশ্রয় নেওয়া অনেককেই উদ্ধার করা হয়৷ জলবন্দি এলাকায় পানীয় জলেরও সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ৷

হুগলির পাশাপাশি হাওড়ার বন্যা পরিস্থিতিও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনিক কর্তাদের। উদয়নারায়ণপুরের পর আমতার একাংশেও জল ঢুকতে শুরু করেছে৷ বৃষ্টি বাড়লে এবং ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ালে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকছে৷

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...