Friday, June 12, 2026

পেগাসাস ইস্যুতে ফের সংসদে আলোচনার দাবি ডেরেক ও’ব্রায়েনের

Date:

Share post:

সংবাদের শিরোনামে রয়েছে পেগাসাস (Pegasus) ৷ অভিযোগ, এই সফটওয়্যারের মাধ্যমে অনেকের ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার ৷ যদিও, এই অভিযোগকে একেবারে নস্যাৎ করে দিয়েছে সরকার ৷তবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) এবং রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর (Venkaiah Naidu) দাবি, নিয়ম মেনে সাংসদরা নোটিস দিলে বিষয়টি নিয়ে আলোচনা করার বিষয়টি বিবেচনা করা হবে ৷

যদিও  পেগাসাসে নাছোড় বিরোধীরা। সংসদের দুই কক্ষ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে আলোচনার দাবি বিরোধীদের।
সাতসকালে টুইট ডেরেক ও’ব্রায়েনের।
তার বক্তব্য, “বিরোধীরা সুষ্ঠুভাবে অধিবেশন চালাতে চায়। সরকার সংসদ চলতে দিচ্ছে না।” ডেরেকের দাবি, “তিনটি বিষয়ে আলোচনা হোক। কৃষি আইন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও অর্থনীতি এবং জাতীয় সুরক্ষা(পেগাসাস)।”


তৃণমূলের রাজ্যসভার দলনেতা লিখেছেন, “সবার আগে পেগাসাস নিয়ে আলোচনা হোক। সংসদের দুই কক্ষেই আলোচনা হোক। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা হোক।”

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...