Tuesday, June 23, 2026

ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Date:

Share post:

ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ আজ ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় । সেইসঙ্গে আগামিকাল নদিয়া, বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী তিনদিন উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । ঘূর্ণাবর্ত জেরে আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । যদিও উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে মৌসুমী অক্ষরেখাও রয়েছে । এই অক্ষরেখা গয়া থেকে মালদার উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে । আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ।
শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...