Wednesday, June 24, 2026

বিলে কারচুপির অভিযোগ, ‘আমরি’র বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের

Date:

Share post:

বিলে কারচুপির অভিযোগে আমরি হাসপাতালকে(amri Hospital) অভিনব শাস্তি দিল রাজ্য স্বাস্থ্য কমিশন(health commission)। রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ওই হাসপাতালের লাগোয়া তিনটি বস্তিতে শিশুদের জন্য মেডিকেল ক্যাম্প(medical camp) করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়েছে, ৮ সপ্তাহ ধরে এই ক্যাম্প চালাতে হবে হাসপাতালকে। শুধু তাই নয়, ১২ বছরের কম বয়সীদের জন্য করতে হবে বেবি ফুডের ব্যবস্থা। পাশাপাশি অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে বিনামূল্যে।

জানা গিয়েছে, আমরি হাসপাতালে একই পরীক্ষার জন্য ৩ রকম চার্জ নেওয়া হয়েছে রোগীদের কাছ থেকে। শহরের তিনটি হাসপাতালেই এই অনিয়মিত বিলিংয়ের অভিযোগে মামলা দায়ের হয়। তিনটি অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাক্রমে- ১ লক্ষ,৬৬ হাজার ৬১২, ১.৫ লক্ষ এবং ৪১ হাজার টাকা ফেরত দিতে এবং কমিশনের বেঁধে দেওয়া নিয়ম মেনে বিল রিভাইস করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। একই সঙ্গে আমরি ঢাকুরিয়ার নিকটবর্তী পঞ্চাননতলা এবং গোবিন্দপুর বস্তি, আমরি সল্টলেকের পাশে দত্তাবাদ বস্তি এবং আমরি মুকুন্দপুরের পাশের একটি বস্তিতে আগামী আট সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে একদিন করে বিনামূল্যে পেডিয়াট্রিক কাউন্সিলিং ও হেলথ চেকআপ ক্যাম্প চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...