Sunday, April 5, 2026

দীর্ঘ বৈঠকের পর অবশেষে গোগরা সীমান্ত থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিল ভারত-চিন

Date:

Share post:

আলোচনাতেই বের হয় সমাধান সূত্র। আর সেই পন্থা অবলম্বন করে যুদ্ধ এড়িয়ে শান্তির পথে ফিরতে শুরু করেছে মহাশক্তিধর দুই দেশ ভারত ও চিন। বিগত প্রায় এক বছর ধরে পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে সংঘর্ষপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে প্রথমে গালোয়ান সীমান্ত ও পরে প্যাংগং হ্রদ(Panggon Lake) সংক্রান্ত ফিঙ্গার এলাকাগুলিতে। তবে লাগাতার আলোচনার পর ফেব্রুয়ারি মাসে প্যাংগং থেকে সেনা সরায় দুই দেশ। সেই ঘটনার পর এবার গোগরা সীমান্ত থেকে সেনা সরাতে রাজি হলো ভারত(India) এবং চিন(China)।

জানা গেছে, গত শনিবার সীমান্ত থেকে সেনা সরানোর ইস্যুতে দ্বাদশতম কমান্ডার লেভেল বৈঠকে বসে দুই দেশের আধিকারিকরা। বৈঠকে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন লেহর ১৪ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি জি কে মেনন। এই বৈঠকে দেপসাং সমতল, গোগরা ও হটস্প্রিং থেকে সেনা সরানো নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর বৈঠক শেষে অবশেষে গোগরা ও হটস্প্রিং থেকে সেনা সরাতে রাজি হয়েছে বেজিং।

আরও পড়ুন:হাওড়ার আমতার প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, চিনের সঙ্গে প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার সীমান্ত ভাগ করে নিয়েছে ভারত। যদিও চিনের চির চেনা আগ্রাসন নীতির জেরে সংঘাতের মুখোমুখি হয়েছিল ভারত ও চিন। যদিও সেই সংঘাত কে পিছনে ফেলে আলোচনার পথ ধরে অবশেষে শান্তি বজায় রাখতে অগ্রসর হয়েছে দুই দেশ।

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...