Wednesday, March 25, 2026

আরও ঊর্ধ্বমুখী, ৫৪ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড শেয়ার বাজারের

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৪,৩৬৯.৭৭ (⬆️ ১.০২%)

🔹নিফটি ১৬,২৫৮.৮০ (⬆️ ০.৭৯%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে সকল বাধাকে টপকে এবার নয়া রেকর্ড গড়ল ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে ৫৪০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। একই রকমভাবে ১৬ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড গড়েছে নিফটিও।

বিগত কয়েকদিনের ধাক্কা সামলে বুধবার বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৫৪০০০-এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৫৪৬.৪১ পয়েন্ট বা ১.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৩৬৯.৭৭।

আরও পড়ুন:বিলে কারচুপির অভিযোগ, ‘আমরি’র বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। দিনের শেষে ১৬ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড গড়ে নিফটিও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নিফটি ১২৮.০৫ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,২৫৮.৮০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...