Saturday, April 4, 2026

‘৩-৪ দিন জল ছাড়া বন্ধ রাখুন’, ডিভিসি-কে কড়া চিঠি দিল সেচ দফতর

Date:

Share post:

রাজ্যকে না জানিয়ে কেন বারবার জল ছাড়া হচ্ছে? ডিভিসি-কে কড়া চিঠি দিল রাজ্যের সেচ দফতর। একেই টানা বৃষ্টিতে জেরবার রাজ্য, এই পরিস্থিতিতে কীভাবে জল ছাড়া হচ্ছে এই নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেন সেচমন্ত্রী। এই বিষয়ে বুধবার সেচমন্ত্রী ডিভিসিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অনেক জল ছেড়েছেন এবার জল ছাড়াটা নিয়ন্ত্রণে রাখুন। ৩-৪ জল ছাড়া বন্ধ রাখুন।’

ডিভিসি জল ছাড়ায় গৃহহীন দক্ষিণবঙ্গের কয়েক লক্ষ মানুষ। রাজ্যসরকার গৃহহীনদের, বাসস্থান, পানীয় জল, খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করেছে। কেন্দ্রীয় সরকারের কাছে এই রিপোর্ট গেলেও তাদের তরফ থেকে বুধবার রাত কোনও সদর্থক বার্তা নবান্নে এসে পৌঁছায় নি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদের্শে রাজ্যের বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। দুর্গতদের সঙ্গে কথা বলেছেন তিনি। বানভাসি এলাকাবাসিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার দিকেও নজর দিয়েছেন। একেই টানা বৃষ্টিতে জেরবার রাজ্য, এই পরিস্থিতিতে কীভাবে জল ছাড়া হচ্ছে এই নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেন সেচমন্ত্রী। রাজ্যের বন্যা পরিস্থিতি দেখেও এদিনও প্রায় ৪০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি বলে অভিযে্‌াগ করেন মন্ত্রী। ডিভিসির জলছাডা়র ফলে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ইমেল মারফত ডিভিসিকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। সূত্রের খবর, বুধবার পাঞ্চেত থেকে ২০ হাজার কিউসেক ও মাইথন থেকে ২০ হাজার কিউসেক জল ছাড়া হয়।

আরও পড়ুন- বিলে কারচুপির অভিযোগ, ‘আমরি’র বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...