Wednesday, June 24, 2026

অলিম্পিকে রুপোর পদক নিশ্চিত ভারতের, কুস্তিতে ফাইনালে উঠলেন রবি কুমার

Date:

Share post:

টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020) ভারতের জন্য চতুর্থ পদক নিশ্চিত করলেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar)। কুস্তিতে ৫৭ কেজি বিভাগে রবি ৯-৭-এ জিতলেন কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভের বিরুদ্ধে। পিছিয়ে থেকেও কাজাখস্তানের বক্সারকে সেমিফাইনাল বাউটে হারিয়ে চমক দিলেন ভারতীয় তারকা।

প্রথম রাউন্ডে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন রবি কুমার। সেকেন্ড রাউন্ডের শুরুতেই ৮ পয়েন্ট সংগ্রহ করে এগিয়ে যান প্রতিপক্ষ কাজাখস্তানের কুস্তিগীর। এরপর ৫ পয়েন্ট নিয়ে ব্যবধান কমিয়ে ৭-৯ করেন রবি। শেষ মুহূর্তে সানায়েভকে টেক ডাউন করে (ভিকট্রি বাই ফল) বাউট জিতে নেন রবি। ফাইনালে ওঠার সঙ্গেই রুপোর পদক (Silver Medal) নিশ্চিত করলেন ২৩ বছর বয়সী ভারতীয় কুস্তিগীর। ফাইনাল জিতলে সোনার পদক নিয়ে দেশে ফিরবেন রবি কুমার।

আরও পড়ুন- ‘৩-৪ দিন জল ছাড়া বন্ধ রাখুন’, ডিভিসি-কে কড়া চিঠি দিল সেচ দফতর

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...