Monday, March 16, 2026

রাহুলের পর দিল্লিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধিদলের

Date:

Share post:

দিল্লিতে(Delhi) নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে গোটা দেশ। দোষীদের শাস্তির পাশাপাশি গোটা ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকের(home ministry) হাতে থাকা দিল্লির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই নাবালিকার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। বুধবার নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এলো তৃণমূলের প্রতিনিধি দল। এই দলে ছিলেন তৃণমূল(TMC) সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শান্তা ছেত্রী ও মৌসম বেনজির নূর।

বুধবার বিকেলে নির্যাতিতার বাড়ি গিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের তিন সাংসদ। দীর্ঘক্ষন নির্যাতিতার মায়ের সঙ্গে কথা হয় তাদের। হতভাগ্য ওই নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের সাংসদরা। প্রসঙ্গত, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি পরিবারের সঙ্গে দেখা করেছি। পরিবার কেবল ন্যায়বিচায় চায়। আমি ওঁদের আশ্বস্ত করেছি যতদিন না ওঁরা ন্যায় পাচ্ছেন, আমি ওঁদের সঙ্গে রয়েছি।’

উল্লেখ্য, গত রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মা-কে বলে শ্মশানের কুলার থেকে ঠান্ডা জল আনতে গিয়েছিল দিল্লির নাঙ্গেলি গ্রামের ন বছরের ওই বালিকা। সেখানেই তাকে গণধর্ষণের পর খুন করার অভিযোগ উঠেছে ওই শ্মশানের এক পুরোহিত ও তার ৩ সাগরেদের বিরুদ্ধে। শুধু তাই নয়, খুনের পর ওই নাবালিকার দেহ পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়। চূড়ান্ত অমানবিক, নৃশংস এই ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে এসব মহল থেকেই। মঙ্গলবার এই ইস্যুতেই দিল্লির নিরাপত্তার দায়িত্বে থাকা অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...