Wednesday, June 3, 2026

জলমগ্ন পরিস্থিতির মধ্যেই ফের বৃষ্টির ভ্রুকুটি, বৃষ্টি হবে উত্তরবঙ্গেও

Date:

Share post:

কোথাও ঘরবাড়ি জলের তলায়। কোথাও ছাদের উপর গবাধি পশু নিয়ে রাত কাটাচ্ছেন গ্রামবাসীরা। কোথাও আবার বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। রীতিমত বাঁধ ভাঙার আশঙ্কায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা। ইতিমধ্যেই হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের প্লাবন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এরই মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৫ দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবতের সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা।এর প্রভাবেই রাজ্যে অবিরাম বৃষ্টি চলছে। বৃষ্টির জেরে নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

এদিকে টানা বৃষ্টির জেরে জেলায় জেলায় পরিস্থিতি ভয়াবহ। দুর্ভোগে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। বহু জায়গায় জলমগ্ন হওয়ার কারণে শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।তাই যাতায়াতের একমাত্র উপায় এখন নৌকা। বাড়িতে জল ঢুকে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে NDRF। দুর্গতদের নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ শিবিরে। কৃষি জমি জলমগ্ন হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের।

হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের প্লাবন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ । শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতেই বন্যায় মৃত্যু হয়েছে ১১ জনের। হুগলির একাধিক জায়গায় ধস নেমেছে। ধসের কবলে বাড়িঘর, রাস্তার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। দামোদরের জল বেড়ে যাওয়ায় চিন্তা আরও বাড়ছে।সেখানে জলস্তর এখনও নামেনি। এরই মাঝে ফের বৃষ্টি হলে দুর্গতদের দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছে প্রশাসন।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...