Wednesday, June 24, 2026

মোদি-সাক্ষাৎ হল না, নিরাশ হয়েই কলকাতা ফিরলেন দিলীপ

Date:

Share post:

মোদি-সাক্ষাৎ হল না, পরের সপ্তাহের আশা নিয়েই কলকাতা ফিরলেন দিলীপ ঘোষ ।রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয়নি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। চলতি সপ্তাহে মোদির কাছে সময় চেয়েও পেলেন না দিলীপ।শুক্রবার সাক্ষাতের সম্ভাবনা খুবই কম। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে সেই সুযোগ মিলতে পারে, এমন আশা নিয়েই শুক্রবার কলকাতায় ফিরলেন দিলীপ-সহ রাজ্যের সাংসদরা।
বাদল অধিবেশনের জন্য ১৯ জুলাই থেকে দিল্লিতে রয়েছেন দিলীপ। সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও দিলীপ চেয়েছিলেন, দলের সাংসদদের নিয়ে মোদির সঙ্গে একটি বৈঠক হোক। আশা ছিল, চলতি সপ্তাহেই সেই বৈঠক হবে। এ প্রসঙ্গে দিলীপ বলেন, বাংলার সার্বিক উন্নয়নের বিষয়ে এবং ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অনেক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। আমরা চাইছি, প্রধানমন্ত্রীর সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করব। তার জন্য কোনও তাড়াহুড়ো নেই। প্রধানমন্ত্রীর নানা ব্যস্ততা থাকে। এই সপ্তাহে সাক্ষাৎ না হলেও পরের সপ্তাহে হতেই পারে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাংলায় ক্ষমতায় আসতে না পারলেও রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্র যাতে উদ্যোগী হয়, তার জন্য দরবার করছেন দলের সাংসদরা। একই সঙ্গে বাংলায় রেল হাসপাতাল ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে কোভিড টিকাকরণ হয়, তার দাবিও জানানো হয়েছে। বাংলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়েই আমরা মোদি’জির সঙ্গে কথা বলতে আগ্রহী।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...