Monday, March 23, 2026

ভারতীয় পুরুষ হকি দলের ব্রোঞ্জ-জয়: শুভেচ্ছা কোবিন্দ, মোদি, মমতা থেকে রাহুলের

Date:

Share post:

৪১ বছর পর আবারও অলিম্পিক্সের( Olympics) পদক জয় ভারতীয় পুরুষ হকি দলের( india hockey team)। বৃহস্পতিবার সকালে জার্মানিকে( Germany) হারিয়ে ব্রোঞ্জ পদক জয় মনপ্রীত সিংদের (manpreet singh)। ব্রোঞ্জ পদক জয় করতেই শুভেচ্ছায় ভেসে গেল ভারতীয় হকি দল। ভারতীয় হকি দলকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ( president ramnath kovind) , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister narendra modi),মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়( chief minister mamata banerjee) এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী ( rahul gandhi)।

এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটারে লেখেন,” অনেক অভিনন্দন ভারতের পুরুষ হকি দলকে। ৪১ বছর পর আবারও পদক জয় তাদের। এই ঐতিহাসিক জয় নতুন ইতিহাস তৈরি করল।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় হকি দলের উদ্দেশে লেখেন,” ইতিহাস। অনেক অভিনন্দন ভারতের পুরুষ  হকি দলকে ব্রোঞ্জ পদক জয়ের জন‍্য। এটা একটা নতুন ভারত। অনেক অভিনন্দন গোটা দলকে।

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় লেখেন,” আরেকটি গর্বের দিন। অনেক অভিনন্দন ভারতের পুরুষ হকি দলকে।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও টুইট করে অভিনন্দন জানান মনপ্রীত সিংদের। তিনি লেখেন,” অনেক অভিনন্দন ভারতীয় হকি দলকে। ভারতের কাছে গর্বের দিন এটি।”

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ পদক জয় ভারতের

 

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...