Saturday, May 23, 2026

নেত্রী মমতা-সেনাপতি অভিষেক: ত্রিপুরায় মানুষের মহাজোটের বার্তা কুণালের

Date:

Share post:

“ভিক্ষা নয় চাইছি ঋণ, ত্রিপুরায় মানুষের মহাজোটকে জোড়া ফুল চিহ্নে আশীর্বাদ দিন”- এই স্লোগানকে সামনে রেখেই তৃণমূলের #এবার ত্রিপুরা। ২০২৩-এ সে রাজ্যে সরকার গঠনের যে বার্তা তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) দিয়ে এসেছেন তারই ভিত মজবুত করতে সেখানে গিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার, বিধানসভা কেন্দ্রভিত্তিক উদ্বাস্তুদের নিয়ে বৈঠকে তিনি বলেন, কোনো ব্যক্তির আসা যাওয়ার উপর এবার ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যত নির্ভর করবে না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নেতৃত্বে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) সেনাপতিত্বে ভূমিপুত্রদের নিয়েই সরাসরি মানুষের মহাজোট হবে ত্রিপুরায় (Tripura)।
কুণালের অভিযোগ, বিজেপির শাসনকালে ত্রিপুরায় শিক্ষক, সরকারি কর্মচারী, উদ্বাস্তু-নমঃশূদ্ররা চরমভাবে অবহেলিত। ত্রিপুরার প্রাক্তন শাসকদল বামেদেরকেও একহাত নিয়েছেন কুণাল। তাঁর মতে, মেহনতি মানুষের হয়ে লড়াই করতে ভুলে গিয়েছে বামেরা। আর বর্তমান শাসকদল বিজেপি রাজ্যটাকে ঢোবাচ্ছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরার মানুষকে জোট বদ্ধ হয়ে সংগ্রামের আহ্বান জানিয়েছেন কুণাল। তিনি বলেন, “তৃণমূল আপনাদের পাশে থেকে লড়াই করবে”।
 এই সফরে একাধিক বাম নেতা ও সংগঠনের সঙ্গে তাঁর কথা হয়। কুণাল ঘোষ বলেন, বামেরা বিজেপিকে রুখতে ব্যর্থ। দিল্লি এবং বাংলায় দুজায়গায় তারা দুর্বলতম। সুতরাং ত্রিপুরায় বিজেপিকে হটাতে জোড়াফুলই একমাত্র বিকল্প। সুতরাং বামেদের দিয়ে ভোট নষ্ট না করার আহ্বান জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক।

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...