Thursday, June 4, 2026

শুক্রবার অব্দি চলবে মাঝারি থেকে ভারি বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Date:

Share post:

বৃষ্টির ( rainy season) থেকে এখনই রেহাই নেই। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur weather office)। জানা গিয়েছে আগামিকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি হতে পারে । বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই জোড়া ফলার প্রভাবেই রাজ্যে বৃষ্টি হচ্ছে।

 

এদিকে নাগারে প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। কোনো কোনো রাস্তা হাঁটু জল, কোথাও আবার রাজপথ দিয়ে নদীর স্রোতের মতো জল বয়ে যাচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীতে নদীতে বাড়ছে জলস্তর। ফলে বহু এলাকাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।

 

Related articles

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...