Saturday, June 13, 2026

টোকিও অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ পদক জয় ভারতের

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) হকিতে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় পুরুষ দলের( india hockey team)। এদিন ব্রোঞ্জ পদক ম‍্যাচে তারা হারাল জার্মানিকে( Germany)। ম‍্যাচের ফলাফল ৫-৪। ৪১ বছর পর ফের পদক জয়ের ভারতের।

ম‍্যাচের শুরু থেকেই চলে এদিন লড়াই। সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হারের পর, এদিনের ম‍্যাচে আক্রমণাত্মক খেলতে শুরু করে মনপ্রীত সিং, হার্দিক সিংরা। ম্যাচের ২ মিনিটের মাথায় একটি গোলে এগিয়ে যায় তারা জার্মানি। পাল্টা আক্রমণ চালায় ভারত। ম্যাচের ৭ মিনিটের মাথায় একটি পেনাল্টি পায় টিম ইন্ডিয়া। যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। লড়াই শুরু হয় দ্বিতীয় কোয়ার্টারে। কোয়ার্টারের শুরুতেই দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে মনপ্রীতরা। ম্যাচের ১৭ মিনিটের মাথায় গোল করে ভারতকে সমতায় নিয়ে আসে সিমরনজিৎ সিং। তবে এরপরই পাল্টা আক্রমণ চালায় জার্মানি। ম্যাচের ২৪ ও ২৫ মিনিটের মাথায় পরপর দুটি গোল করে এগিয়ে যায় জার্মানি। ম্যাচের ২৭ মিনিটের মাথায় একটি পেনাল্টি থেকে গোল পায় ভারত। ভারতের হয়ে গোলটি করেন হার্দিক সিং। আর তার দুই মিনিট পরে আরও এক পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত সিং। ম্যাচের স্কোর হয় ৩-৩। ম‍্যাচের তৃতীয় কোয়ার্টারে ৩১ মিনিটে দুরন্তভাবে ফিরে আসে। ৩৪ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত সিমরনজিৎ সিংয়ের গোলে ৫-৩ গোলে এগিয়ে যায় মেন ইন ব্লু-রা। পঞ্চম কোয়ার্টারের শুরুতে ৪৮ মিনিটে লুকাস ওয়েটফিডারের গোলে ব্যবধান কমায় জার্মানি। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫-৪ গোলে জয়লাভ করে ভারত।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...