Saturday, April 4, 2026

রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের কুস্তিগীর রবি কুমারকে

Date:

Share post:

না হল না। টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ৫৭ কেজি কুস্তির বিভাগে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের কুস্তিগীর রবি কুমারকে( ravi kumar)। বৃহস্পতিবার ফাইনাল ল্যাপে গিয়ে হার মানলেন তিনি। এদিন প্রতিপক্ষ রাশিয়ার জাবুর উগুয়েভের কাছে হেরে গেলেন ভারতের কুস্তিগীর। যার ফলে রুপোতে সন্তষ্ট হতে হল রবিকে।

টোকিও অলিম্পিক্সে পুরুষদের ৫৭ কেজি কুস্তির ফাইনালে প্রথম থেকেই দাপট দেখিয়েছেন উগুয়েভের। তবে হার মানেননি রবি। লড়াই চালিয়ে গিয়েছেন তিনিও। ২-২ স্কোরেও এনেছিলেন রবি। তবে প্রথম পিরিয়ডের আগে ৪-২ ফলে এগিয়ে যান উগুয়েভের। এরপর ম‍্যাচে আরও দাপট দেখাতে থাকেন উগুয়েভের। নিজের লিড আরও বাড়াতে থাকেন তিনি, ৫-২ থেকে স্কোর নিয়ে যান ৭-২। এরপর ম‍্যাচে ফিরে আসার চেষ্টা চালান রবি কুমার। কিন্তু শেষ অবধি ৪-৭ শেষ হয় ম‍্যাচ। ফলে দ্বিতীয় সেরা হয়েই থাকলেন ভারতের কুস্তিগীর। আর এর জেরে ভারতের ঘরে প্রবেশ করল পঞ্চম পদকটিও।

আরও পড়ুন:মনপ্রীতদের শুভেচ্ছায় ক্রিকেট থেকে বলিউড, টুইট করে অভিনন্দন সচিন, শাহরুখদের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...