Saturday, April 4, 2026

বিরোধীরা দেশের বিপক্ষে কথা বলছেন: পেগাসাস ইস্যুতে অবশেষে মুখ খুললেন মোদি

Date:

Share post:

পেগাসাস(Pegasus) ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। সংসদে বেআইনি নজরদারির ঘটনায় আলোচনা চেয়ে বিরোধীরা(opposition) সরব হলেও মুখে কুলুপ সরকারের। তবে বিরোধীদের প্রবল চাপের মুখে পড়ে অবশেষে পেগাসাস ইস্যুতে মুখ খুলতে বাধ্য হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অতীতের ছকে তিনি জানিয়ে দিলেন, বিরোধীরা দেশের বিপক্ষে কথা বলছেন। তবে পেগাসাস ইস্যুতে সংসদে আলোচনা চাওয়া কীভাবে দেশের বিরুদ্ধে কথা বলা হয় তা অবশ্য স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার এক ভিডিও আলাপচারিতায় পেগাসাস ইস্যুতে বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আগে দেশের সঙ্কটে সবাই ঐক্যবদ্ধ হত। এখন বিরোধীরা দেশের বিপক্ষে কথা বলছেন। রাজনৈতিক স্বার্থে সংসদের অবমাননা করে চলেছেন বিরোধীরা’। এই ইস্যুকে অলিম্পিকে ভারতের পদক জয়ের সঙ্গেও তুলনা টেনে বলেছেন ‘দেশ যখন একের পর এক অলিম্পিকে একের পর এক গোল করছে তখন বিরোধীরা আত্মঘাতী গোলেই ব্যস্ত।’

আরও পড়ুন:তৃণমূল সাংসদদের সংসদে ঢুকতে বাধা: ‘এটা কি গণতন্ত্র চলছে!’ টুইট ডেরেকের

শুধু তাই নয় নরেন্দ্র মোদি আরও বলেন, ‘কিছু লোক (বিরোধীরা) সংসদের কাজকর্ম বন্ধ করিয়ে আমাদের দেশের উন্নয়নের গতি আটকাতে চাইছে। এঁরা যতই চেষ্টা করুক, দেশকে সমানের দিকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। দেশ কখনও এই রাজনৈতিক স্বার্থপরতার হাতের কীড়নকে পরিনত হবে না।’ তবে পেগাসাস ইস্যুতে নরেন্দ্র মোদী বিরোধীদের বিরুদ্ধে সরব হলেও, বিরোধীদের প্রশ্নের জবাব দিতে কেন সরকার রাজি নয় তার কোন যথার্থ উত্তর পাওয়া যায়নি। বিরোধীদের অভিযোগ সরকারের এহেন এড়িয়ে যাওয়ার মানসিকতাই প্রমাণ করছে দেশবাসীর ফোনে আড়ি পেতেছিল সরকার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...