Saturday, April 4, 2026

আগরতলায় তৃণমূলের শান্তিপূর্ণ মিছিলে বাধা ব়্যাফের, ধর্নায় বসে তীব্র প্রতিবাদ কুণালদের

Date:

Share post:

ত্রিপুরার বিজেপি (Bjp) সরকার যে তৃণমূলকে (Tmc) নিয়ে উদ্বিগ্ন, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) আগরতলা যাওয়ায় তাঁর উপর বিজেপির হামলার ঘটনা থেকেই। কুণাল ঘোষের (Kunal Ghosh) দ্বিতীয় দিনের সফরেও তার ব্যতিক্রম হল না। এদিন পুলিশ-প্রশাসন দিয়ে আটকে দেওয়া হল শান্তিপূর্ণ তৃণমূলের মিছিল। বৃহস্পতিবার, তৃণমূলের যুব নেতৃত্ব সুদীপ রাহা-জয়া দত্তদের (Sudip Raha-Jaya-Dutta) নিয়ে ত্রিপুরায় বিজেপির অপশাসন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা এবং পেট্রোপণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কুণাল ঘোষের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল আগরতলায়। কিন্তু হঠাৎ এই সেই মিছিলে বাধা দেয় পুলিশ। মিছিল এগোতে গেলে কুণাল ঘোষ-জয়া দত্তদের সঙ্গে পুলিশের বচসা বাধে। সেখানেই ধর্নায় বসে পড়েন তাঁরা। সেই সময় ব়্যাফ দিয়ে তাঁদের ঘিরে ফেলা হয়। সেখানে বসেই স্লোগান দিতে থাকেন কুণালরা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও কুণাল ঘোষ জানান, ত্রিপুরায় (Tripura) বিজেপি সরকার তৃণমূলকে ভয় পেয়েছে। সেই কারণেই পুলিশ-প্রশাসন দিয়ে দমননীতি চালাতে চাইছে। শান্তিপূর্ণ মিছিল আটকে দিয়েছে তারা। “তবে এভাবে তৃণমূলকে আটকানো যাবে না” বলে জানান রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর মতে, ২০২৩-এ ত্রিপুরায় মানুষের মহাজোটের সরকার গড়বে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পরেই থানায় দোষীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সে ব্যাপারে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে খোঁজ নেন কুণাল।

আরও পড়ুন:মেলেনি পর্যাপ্ত ভ্যাকসিন: অভিযোগ জানিয়ে ফের মোদিকে কড়া চিঠি মমতার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...