Friday, April 3, 2026

সাতদিন ধরে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির ডাক বঙ্গ বিজেপির

Date:

Share post:

বিজেপির কর্মী-সমর্থকদের তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নামাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । ৯ অগাস্ট থেকে ১৬ অগাস্ট টানা সাতদিন ধরে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির ডাক দিল বঙ্গ বিজেপি । রাজ্যজুড়ে এই কর্মসূচি হবে । ইতিমধ্যেই বিজেপির ৩৯টি সাংগঠনিক জেলা সভাপতিকে নির্দেশ পাঠানো হয়েছে ।

জানা গিয়েছে, ৯ অগাস্ট হবে শহিদ দিবস ৷ ওই দিন জেলায় জেলায় মশাল মিছিল করবে বিজেপির যুব মোর্চা । এছাড়া বিজেপির এসটি মোর্চা বিশ্ব আদিবাসী দিবস পালন করবে । ১০ অগাস্ট রাজ্যজুড়ে স্বচ্ছতা অভিযান পালন করা হবে । বিজেপি ওই দিন স্বাধীনতা সংগ্রামীদের, মনীষীদের মূর্তি পরিষ্কার কর্মসূচি ও সমস্ত বিধানসভা কেন্দ্রে বিশেষ সম্পর্ক অভিযান করবে । ১১ অগাস্ট বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজেপির শহিদ পরিবারগুলির বাড়িতে প্রবাস কর্মসূচি হবে । ১২ অগাস্ট মহিলা মোর্চা রাজ্যজুড়ে আইন অমান্য করে গ্রেফতারি বরণ কর্মসূচি করবে । ১৩ অগাস্ট কবাডি ও ফুটবল টুর্নামেন্ট হবে সমস্ত জেলায় । সবকটি বিধানসভাতে এই কর্মসূচি পালন করা হবে । ১৪ অগাস্ট দেশভাগ ও বর্তমান পশ্চিমবঙ্গ এই বিষয়ে কলকাতা, শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, কাঁথি, কৃষ্ণনগরে বিশেষ সেমিনার হবে । বিজেপির বুদ্ধিজীবী সেল এই কর্মসূচি পালন করবে ।
বিজেপি সূত্রে খবর, দলীয় কর্মী-সমর্থকদের আবার আন্দোলনমুখী করে তুলতে টানা সাতদিন প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...