Saturday, April 4, 2026

ব্রিটেনে প্রবেশের অনুমতি পেল ভারতীয়রা, তবে মানতে হবে কয়েকটি শর্ত

Date:

Share post:

শেষমেষ লাল তালিকা থেকে ভারতের নাম সরালো ব্রিটেন।ডেল্টার দাপটেই ভারতকে লাল তালিকাভুক্ত করেছিল তারা। এমনকি টিকার দুটো ডোজ নিয়েও ভারত থেকে ব্রিটেনে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।অবশেষে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বরিস জনসন সরকার। তবে, ব্রিটেনগামী বিমানে ওঠার তিন দিন আগে কোভিড পরীক্ষা করাতে হবে। ইংল্যান্ডে পৌঁছানোর পর ফের একদফা পরীক্ষার মুখোমুখি হতে হবে ভারতীয়দের। জনসন সরকারের এই সিদ্ধান্তে খুশি ব্রিটেনে বসবাসকারী ভারতীয়রা।

সম্প্রতিই লাল তালিকা থেকে বের করে ‘অ্যাম্বার’ তালিকায় বসানো হল ভারতকে। এরফলে ভারতীয়দের এবার থেকে বাধ্যতামূলকভাবে হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে না।  নিজের বাড়ি কিংবা পছন্দমত যে কোনও জায়গায় কোয়ারেন্টাইনে থাকতে পারবেন ব্রিটেনে পৌঁছনো ভারতীয় পর্যটকরা। ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও বাহরিনকে লাল তালিকা থেকে অ্যাম্বার তালিকায় আনা হয়েছে। আগামী রবিবার,৮ অগস্ট থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।

বহু ভারতীয় ব্রিটেনে নিয়মিত পড়াশোনা করতে গিয়ে থাকেন। জনসনের এই সিদ্ধান্তে পড়ুয়ারাও বেশ খুশি।তবে অ্যাম্বার তালিকাভুক্ত হওয়ায় যাত্রার তিনদিন আগে করোনা পরীক্ষা ও ইংল্যান্ডে পৌঁছেই করোনা পরীক্ষা করাতে হবে। এছাড়া একটি প্যাসেঞ্জার লোকেটর ফর্মও পূরণ করতে হবে। কোয়ারেন্টাইনের পর দ্বিতীয় ও অষ্টম দিনের শেষে পর পর দুবার করোনা পরীক্ষা করাতে হবে। তবে ১৮ বছর ও তাঁর নীচে যাঁদের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে তাঁদের উপর এই নিয়ম বলবৎ হবে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...