Wednesday, June 24, 2026

পুজোর পরেই খুলে যাবে স্কুল, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

দেশের করোনা পরিস্থিতি(covid situation) বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এই অবস্থায় একে একে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কিছু রাজ্য। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক করে স্কুল খোলার বিষয়ে রাজ্যের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের(Abhijit Vinayak Banerjee) সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানালেন, পুজোর পর থেকে করোনা বিধি মেনে স্কুল খোলা হবে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর ছুটির পর পর্যায়ক্রমে রাজ্যে স্কুল খোলার বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। সে ক্ষেত্রে করোনা বিধি মেনে একদিন অন্তর স্কুল চালু করা হতে পারে। তবে কত সংখ্যক ছাত্র-ছাত্রীকে নিয়ে স্কুল খুলবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। যদিও মুখ্যমন্ত্রী জানান, পুজোর ছুটির পর সাংবাদিক বৈঠক করে স্কুল খোলার বিষয়টি স্পষ্ট করে জানানো হবে।

আরও পড়ুন:‘কেন্দ্র ভ্যাকসিন দিতে ব্যর্থ’, স্পষ্ট জানালেন নোবেলজয়ী

এর পাশাপাশি নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকের পর রাজ্য টিকার অভাবের জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রয়োজনের তুলনায় অনেক কম টিকা পেয়েছে রাজ্য। তিনি বলেন, জনসংখ্যার নিরিখে যদি দেখা যায় তাহলে গুজরাট, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলি অনেক বেশি টিকা পেয়েছে। বাংলা সে তুলনায় কম। প্রতিদিন ১১ লক্ষ ভ্যাকসিন দিতে পারে বাংলা। কেন্দ্র ভ্যাকসিন না পাঠালে, আমরা বাজার থেকে কিনতে পারছি না। আগে অনেক ভ্যাকসিন কেনা হয়েছিল, এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, বঙ্গে টিকা নষ্ট হওয়ার ঘটনা যে অন্যান্য রাজ্যের তুলনায়ও অনেক কম সেটাও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...