Saturday, March 14, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ১

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত সন্তোষপুর পোল এলাকায়। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ যাত্রীবোঝাই একটি বাস জগৎবল্লভপুরের ঘোড়াদহ থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয়। এরপর রাস্তায় অন্য বাসের সঙ্গে রেষারেষির জেরে বাসটির সামনের টায়ারটি ফেটে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নয়ানজুলিতে পড়ে যায়। বাস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকলবাহিনী। এরপরই শুরু হয় উদ্ধারকাজ। ক্রেনের সাহায্যে বাসটিকে তুলে আনা হলেও সেই বাসে কেউ ছিল না বলে জানিয়েছে পুলিশ।


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...