Saturday, April 4, 2026

কোভিশিল্ড বাড়ন্ত, শনিবারেও কলকাতায় বন্ধ টিকাকরণ

Date:

Share post:

করোনা টিকা সঙ্কটে ভুগছে মহানগর। পরিস্থিতি এতটাই খারাপ যে শুক্রবারের পর আগামীকাল অর্থাৎ শনিবারও কলকাতা পুর এলাকায় বন্ধ থাকবে কোভিশিল্ডের ডোজ। কোভিশিল্ডের যোগান না থাকাতেই এই সিদ্ধান্ত পুরসভার। রাজ্যে টিকা সঙ্কটের জন্য কেন্দ্রকেই দায়ী করলেন পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম।

পর্যাপ্ত করোনা টিকা পাঠাচ্ছে না কেন্দ্র, এই অভিযোগ তুলে বৃহস্পতিবারই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় কোভিশিল্ডের যোগানে টান! শুক্রবার শহরের ৫০টি মেগা সেন্টার ও ১০২ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ ছিল কোভিশিল্ডের ডোজ। করোনার এই টিকা পাওয়া যাবে না আগামিকাল অর্থাৎ শনিবারও।

রাজ্য তথা কলকাতার এই পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী টিকা নিয়ে ফ্রেরুয়ারি মাস থেকে রাজনীতি করে বেড়াচ্ছিলেন। কত ভ্যাকসিন প্রয়োজন, তা নিয়ে স্ট্র্যাটেজি বানাননি। আজ পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করছেন না, কত ভ্যাকসিন তৈরী হবে, আমার কত পাব’। তাঁর কথায়, ‘কেন্দ্র যে ভ্যাকসিন দেবে, আমার সেটা দিচ্ছি। মানুষের প্রত্যাশা পূরণ করা যাচ্ছে না। সাপ্লাই চেনটাই বন্ধ করে দেওয়া হচ্ছে’।

আরও পড়ুন- ধানবাদে বিচারকের রহস্যমৃত্যুর ঘটনায় সুপ্রিম ভর্ৎসনার মুখে সিবিআই

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...