Monday, April 6, 2026

৭দিনের জন্য জামিন পেলেন রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডু

Date:

Share post:

রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু ৭ দিনের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন৷ হাইকোর্ট এই নির্দেশ দিয়ে জানিয়েছে,
৯ আগস্ট থেকে পরবর্তী ৭ দিনের জন্য জামিন কার্যকর হবে৷ তাঁর বাড়ি পাহারা দেবে স্থানীয় থানার অস্ত্রধারী দু’জন পুলিশ। আগামী ১৬ অগাস্ট বেলা সাড়ে ১০টায় তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফেরত আসতে হবে।

মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন রোজ ভ্যালি কর্তা। পাশাপাশি করোনার কারনে তাঁকে আপাতত অন্তর্বতী জামিন দেওয়া হোক, এই আবেদনও করেছিলেন তিনি। ইডির তরফে আপত্তি জানিয়ে বলা হয়, এই মুহূর্তে তদন্ত চলছে। তাই জামিন সম্ভব নয়। হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ ৭দিনের অন্তর্বর্তী জামিনের আদেশ দিয়ে জানান, ৫০ হাজার টাকা নগদ ও ১০ হাজার টাকার দুটি সিওরিটি বন্ড জমা রাখতে হবে গৌতম কুণ্ডুকে।

আরও পড়ুন:ফেক নিউজ ছড়িয়ে উত্তেজনা তৈরির অভিযোগ, পুলিশ জেরার মুখে অগ্নিমিত্রা

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...